গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক কিভাবে করবেন দেখুন পদ্ধতি

18th December 2023 9:56 am Country News
 গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক কিভাবে করবেন দেখুন পদ্ধতি


রান্নার গ্যাসে যাঁরা ভর্তুকি পান, তাঁদের গ্যাসের কানেকশনের সঙ্গে আধারের কার্ডের বায়োমেট্রিক লিঙ্ক করতে হবে। আপনার রেশন ডিলারের অফিসে গিয়ে বায়োমেট্রিক লিঙ্ক করা যাবে। আবার বাড়িতে বসেও আপনি আধার কার্ড লিঙ্ক করতে পারবেন গ্যাস কানেকশনের সঙ্গে। নীচে দেখে নিন পদ্ধতি।১. প্রথমে আধারের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আধার সিডিং পোর্টালে যেতে হবে।২. এরপর ফর্ম ফিল-আপ করে নাম, জেলা, রাজ্য-সহ কিছু তথ্য দিতে হবে।

৩. এলপিজি গ্যাস সার্ভিসের অপশনটি বেছে আপনি কোন সংস্থার গ্যাস সংস্থার উপভোক্তা, সেটি বেছে নিতে হবে। (INDEN হলে 'IOCL', ভারত গ্যাস হলে 'BPCL')

৪. কোন ধরনের সুবিধা, এলপিজি ডিস্ট্রিবিউটরের সিলেক্ট করে রান্নার গ্যাসের কানেকশনের কনজিউমার নম্বরটি দিন।

৫. তারপর নিজের ফোন নম্বর, ইমেল আইডি, আধার নম্বর দিয়ে সাবমিট করুন।

৬. সাবমিট হলে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর ও ইমেলে একটি ওটিপি পাবেন। ওয়েবসাইটে সেই ওটিপি দিয়ে সাবমিট করুন।

৭. আপনার দেওয়া তথ্য যাচাই হওয়ার পর প্রক্রিয়া সম্পন্ন হলে মোবাইলে ও ইমেলে ভর্তুকির জন্য আধার লিঙ্ক সম্পন্ন হওয়ার নোটিফিকেশন চলে আসবে।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।