ব়্যাগিং রুখতে টোল ফ্রি নম্বর পড়ুয়াদের জন্য নয়া ২ প্রকল্প চালু ঘোষণা মুখ্যমন্ত্রীর

9th January 2024 7:02 am Country News
ব়্যাগিং রুখতে টোল ফ্রি নম্বর পড়ুয়াদের জন্য নয়া ২ প্রকল্প চালু ঘোষণা মুখ্যমন্ত্রীর


খ্মতায় আসার পর থেকেই রাজ্যের পড়ুয়াদের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, স্টুডেন্স উইকের সমাপ্তিতে ধনধান্য স্টেডিয়াম থেকে আরও দুটি প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে ব়্যাগিং রুখতে কড়া পদক্ষেপ সরকারের। ব়্যাগিং সংক্রান্ত যে কোনও অভিযোগ জানাতে চালু হল টোল ফ্রি (Toll Free) নম্বর।মঞ্চ থেকে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

টোল ফ্রি নম্বর:

১৮০০৩৪৫৫৬৭৮

বাম আমালের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ মুখ্যামন্ত্রী বলেন, বাম আমলে ৩৪ বছর ক্লাস ৫ পর্যন্ত ইংরেজি পড়ানোই হয়নি। ইংরাজি না বলতে পারায় বাংলা মিডিয়ামের পড়ুয়াদের অবজ্ঞা করা হত। মমতার কথায়, "আমরা স্কুলে ইংরাজি পড়ানো চালু করেছি। আগে সরকারি আধিকারিকরা ইংরাজিতে চিঠি লিখতে পারতেন না। এখন WBCS অফিসারদের গ্রেট ব্রিটেনে পাঠানো হচ্ছে ৩মাসের কোর্সে"। মুখ্যমন্ত্রী বলেন, "নিজের মাতৃভাষা যেমন পড়তে হয়, ইংরাজিও পড়তে হয়।"

এদিন মঞ্চ থেকে দুটি প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী।

স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম

যোগ্যশ্রী

স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম

ছাত্রাবস্থা থেকেই সরকারি কাজের সঙ্গে যুক্ত হবেন তরুণরা।

১ বছরের জন্য সরকারি দফতরে ইন্টার্নশিপ করবেন ২৫০০ ছাত্র

যোগ্যতার মাপকাঠিতে চাকরি রিনিউ হতেপারে

মাসে ১০ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে

যোগ্যশ্রী

বিভিন্ন সরকারি পরীক্ষা ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, চাকরির বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়

জেলায় জেলায় ৫০টি সেন্টার হবে

৪৬টি চাকরির প্রশিক্ষণ কেন্দ্র হবে

আগে ছাত্র-ছাত্রীদের পড়ার জন্য এই প্রকল্প, ঋণের ব্যবস্থা ছিল না। মুখ্যমন্ত্রী জানান, তিনি কলেজে ভর্তি হওয়ার সময় টাকার প্রয়োজন ছিল। বাড়ির অবস্থার কথা ভেবে নিজের মটরমালা বিক্রি করে কলেজে ভর্তি হন মমতা। কিন্তু এখন আর সেই দুর্ভোগ নেই। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে অত্যন্ত সুলভে ঋণ পায় পড়ুয়া। এরপরেই রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের খতিয়ান দেন মুখ্যমন্ত্রী।

৮৬ লক্ষ কন্যাশ্রী

৩৭ লক্ষ তরুণের স্বপ্ন

ওবিসিদের জন্য রাজ্য সরকারের টাকায় মেধাশ্রী ২ লক্ষ ৮৬ হাজার

১২ লক্ষ ছেলেমেয়ে সাইকেল পাবে

৫৬ হাজার সিট বেড়েছে আইটিআই কলেজ





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।