রেশন কার্ডে নাম ঠিকানা বদলাতে BDO অফিসে না ছুটে কাজ সারুন নিজের মোবাইলেই

16th January 2024 8:47 pm Country News
রেশন কার্ডে নাম ঠিকানা বদলাতে BDO অফিসে না ছুটে কাজ সারুন নিজের মোবাইলেই


অনলাইনে আজকাল কী হয় না বলুন তো? সবই পারবেন বাড়িতে বসেই। শুধু কীভাবে করবেন, তা জানা প্রয়োজন। ঠিক তেমনই আধার কার্ড থেকে শুরু করে, প্যান কার্ড এমনকী রেশন কার্ডেও কোনও সমস্যা হলে তা খুব সহজেই অনলাইনে ঠিক করে নেওয়া যায়।রেশন কার্ড হল ভারত সরকার কর্তৃক জারি করা একটি গুরুত্বপূর্ণ নথি, যার মাধ্যমে প্রতি মাসে সরকার আপনাকে রেশন দেয়।এটি 1940 সালে শুরু হয়েছিল। রেশন কার্ড রাজ্য সরকার জারি করে এবং এটি একটি পরিচয়পত্র হিসাবেও ব্যবহৃত হয়। তাই এতে কোনও ভুল থাকলে রেশন পেতে যে সমস্যা হয়, তা বলাই বাহুল্য! তবে রেশন কার্ডে কোনও ধরনের ভুল থাকলে এখন তা খুব সহজে সংশোধন করে নেওয়া যায় বাড়িতে বসেই। এর জন্য সরকারি অফিসে যাওয়ার প্রয়োজন নেই। দেখে নিন বাড়িতে বসেই কীভাবে রেশন কার্ডে থাকা কোনও ভুল ঠিক করে নেবেন।

এর জন্য যে সব কাগজপত্র প্রয়োজন:

রেশন কার্ড          আধার কার্ড

অন্যান্য পরিচয়পত্র (যেমন- ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভোটার আইডি)

অনলাইনে কীভাবে করবেন?    প্রথমে আপনাকে খাদ্য ও সরবরাহ বিভাগের ওয়েবসাইটে যেতে হবে https://epds.nic.in/ ।

হোম পেজে আপনি "Ration Card Correction" অপশনটি দেখতে পাবেন। এটিতে ক্লিক করুন।

একটি নতুন পেজ খুলবে। এতে আপনাকে আপনার রেশন কার্ড নম্বর এবং আধার কার্ড নম্বর লিখতে হবে।

তারপর আপনাকে "Search"-এ ক্লিক করতে হবে।

"Search"-এ ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার রেশন কার্ডের যাবতীয় তথ্য স্ক্রিনে দেখতে পাবেন।

এখন আপনি তাতে যা আপডেট করতে চান, তা করতে হবে। অর্থাত্‍ যা ভুল রয়েছে, তা ঠিক করে লিখুন।সমস্ত তথ্য পরিবর্তন করার পরে আপনাকে "Submit"-এ ক্লিক করুন।অনলাইনে করা আবেদন আদৌ হয়েছে তো?   আপনি আপনার অনলাইন আবেদনটি চেকও করে ফেলতে পারবেন। অর্থাত্‍ এই যে এত কিছু করলেন অনলাইনে, তা আদৌ ঠিকভাবে হয়েছে কি না, দেখে নিতে পারবেন। এর জন্য আপনাকে খাদ্য ও সরবরাহ বিভাগের (https://epds.nic.in/) ওয়েবসাইটে "Application Status" অপশনে যেতে হবে। তারপরে আপনাকে আপনার রেশন কার্ড নম্বর এবং আধার কার্ড নম্বর লিখতে হবে। তারপর আপনাকে "Search"-এ ক্লিক করতে হবে। বর্তমানে আপনি যা আপডেট করেছিলেন, তা হয়েছে কি না এখানেই দেখে নিতে পারবেন।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।