গরমে চুলকানি বেড়েছে? বাঁচতে আপনার যা যা করণীয় দেখুন

13th February 2024 8:04 pm Country News
গরমে চুলকানি বেড়েছে? বাঁচতে আপনার যা যা করণীয় দেখুন


গরমের সময়ে ত্বকে নানা ধরনের সংক্রমণ বেড়ে যায়। এসময় ঘাম ও জীবাণুর কারণে ত্বকে চুলকানি দেখা দিতে পারে। এসময় ঘামাচি পাউডার ব্যবহার করলে আরাম পাওয়া যায় ঠিকই, কিন্তু তাতে সাময়িক মুক্তি মেলে। ত্বকে চুলকানির সমস্যার স্থায়ী সমাধান পেতে হলে কিছু উপায় মেনে চলতে হবে। চলুন জেনে নেওয়া যাক-বেকিং সোডা ও লেবুর রসত্বকে চুলকানি হলে বার বার চুলকে তা বাড়িয়ে তুলবেন না। কারণ নখের মাধ্যমে ত্বকে আরও বেশি জীবাণু ছড়াতে পারে। ত্বকের চুলকানি দূর করতে চাইলে ব্যবহার করতে পারেন একটি মিশ্রণ। সেজন্য প্রথমে ১ চামচ করে বেকিং সোডা ও লেবুর রস নিয়ে একসঙ্গে মেশাতে হবে। মিশ্রণ তৈরি হয়ে গেলে ত্বকের চুলকানির স্থানি লাগিয়ে মিনিট দশেকের মতো অপেক্ষা করতে হবে। এরপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। এতে চুলকানির সমস্যা অনেকটাই কমবে।

চন্দনের ব্যবহার

রূপচর্চার কাজে চন্দনের ব্যবহার সম্পর্কে জানা আছে নিশ্চয়ই। এই চন্দন কিন্তু ত্বকের যেকোনো সংক্রমণ কমাতেও সমান কার্যকরী। সেজন্য চন্দনের গুঁড়ার সঙ্গে মেশাতে হবে গোলাপজল। এবার সেই মিশ্রণের প্রলেপ দিতে হবে ত্বকের সংক্রমিত স্থানে। কিছুক্ষণ পর ধুয়ে তুলে ফেলতে হবে। নিয়মিত এভাবে ব্যবহার করলে ত্বকের চুলকানি থেকে মুক্তি পাবেন।

নিমপাতার পেস্ট

যেকোনো ধরনের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে কাজ করে নিমপাতা। তেতো স্বাদের এই পাতা খেলেও নানা উপকার মেলে। তবে ত্বকে চুলকানির সমস্যা হলে এই পাতার পেস্ট ব্যবহার করলেই পাবেন উপকার। নিমপাতা ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর সেই পাতা দিয়ে পেস্ট তৈরি করে আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে নিন। এভাবে নিয়মিত ব্যবহারে উপকার মিলবে।

নারিকেল তেল

আমাদের চুল ভালো রাখার কাজে সাহায্য করে নারিকেল তেল। শুধু তাই নয়, এটি ত্বক ভালো রাখতেও কার্যকরী। এই তেলের আছে অ্যান্টি ইনফ্লেমেশন ও অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। এই দুই উপাদান ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে। চুলকানিসহ ত্বকের সংক্রমণজনিত অন্যান্য সমস্যায় নারকেল তেল উপকারী। তবে সেই নারিকেল তেল যেন খাঁটি হয়, সেদিকে নজর রাখবেন।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।