পাহাড়ের কোল থেকে নির্ভয়ে প্যারাগ্লাইড করার আগে ৫ বিষয় জেনে রাখতে হবে

22nd February 2024 3:02 pm Country News
পাহাড়ের কোল থেকে নির্ভয়ে প্যারাগ্লাইড করার আগে ৫ বিষয় জেনে রাখতে হবে


মা-বাবার সঙ্গে উত্তরবঙ্গে ঘুরতে গিয়ে ডেলো পাহাড়ের কোল থেকে উড়ে যেতে দেখেছিলেন অসংখ্য প্যারাগ্লাইড। সেই দেখে আপনারও যে ডানা মেলে আকাশের বুকে পাখির মতো উড়ে বেড়াতে ইচ্ছে করেনি, তা নয়। কিন্তু এই ধরনের খেলায় জীবনের ঝুঁকি রয়েছে জেনেই মা-বাবা কোনও রকম ‘অ্যাডভেঞ্চার স্পোর্ট্‌স’-এ অংশ নিতে দেননি। কিন্তু কয়েক দিন আগে মানালির বরফঢাকা পাহাড়ের কোল থেকে বন্ধুর প্যারাগ্লাইড করার ভিডিয়ো দেখে সেই ইচ্ছে আবার চাগাড় দিয়ে উঠেছে। তবে, সম্প্রতি প্যারাগ্লাইড করতে গিয়ে হিমাচল প্রদেশে এক মহিলার মৃত্যুর ঘটনা মনে বেশ ভয়ও ধরিয়েছে। ব্যাঙের ছাতার মতো অবৈধ ভাবে গজিয়ে ওঠা ‘অপারেটর’দের দৌরাত্ম্য বন্ধ করতে অনেক জায়গাতেই এই খেলা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যাঁরা নিয়মিত এই ধরনের ‘অ্যাডভেঞ্চার স্পোর্ট্‌স’-এ অংশগ্রহণ করেন তাঁরা বলছেন, যে কোনও ‘অ্যাডভেঞ্চার স্পোর্ট্‌স’-এই প্রাণের ঝুঁকি থাকে। তা জেনেই অভিজ্ঞতা সঞ্চয় করতে যান সকলে। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে।

১) বিশ্বস্ত ট্যুরিজ়ম অপারেটর:

 

দেশ হোক বা বিদেশ— যে জায়গা থেকেই প্যারাগ্লাইড করুন না কেন, আগে ট্যুর অপারেটরের সম্পর্কে ভাল করে জেনে নিতে হবে। এই বিষয়ে তাঁরা সরকারি নিয়ম, নীতি মেনে চলছেন প্যারাগ্লাইডিং করাচ্ছেন কি না, সে সম্পর্কে খুঁটিয়ে জেনে নিন।

২) আবহাওয়ার গতিপ্রকৃতি:

 

প্যারাগ্লাইড করতে গেলে হাওয়ার জোর বেশি থাকা প্রয়োজন। কিন্তু ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলে এই ধরনের খেলা এড়িয়ে চলাই ভাল। প্রশিক্ষকেরা এই বিষয়ে যথেষ্ট সচেতন। যিনি এই খেলায় অংশ নিচ্ছেন, তাঁরও এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন।

 

৩) ওড়ার এবং মাটিতে নামার প্রক্রিয়া:

 

মাটি থেকে ওড়া, আবার মাটিতে ফিরে আসার সমস্ত খুঁটিনাটি আগে থেকে জেনে নিতে হবে। প্যারাগ্লাইড করার যন্ত্রপাতি সম্পর্কে জেনে রাখতে পারলেও ভাল।

৪) প্রশিক্ষকের উপর আস্থা:

 

প্রথম বার আকাশে ওড়ার উত্তেজনা, ভয় তো থাকেই। তবে উত্তেজনা প্রশমন করে, মাথা ঠান্ডা রাখতে না পারলে সমস্যা হতে পারে। অবশ্য সঙ্গে দক্ষ প্রশিক্ষক থাকলে সেই ভয় অনেকটাই কেটে যায়। কিন্তু তাঁর উপর আস্থা হারানো চলবে না।

 

৫) সুবিধে-অসুবিধে জানানো:

 

অনেক সময়ে প্রশিক্ষকের কথা অংশগ্রহণকারী বুঝতেই পারেন না। বিদেশি পর্যটক হলে, ভাষাগত সমস্যা থাকতেই পারে। কিন্তু নিজের মনের ভাব প্রকাশ করতে না পারলে মাঝ আকাশে গিয়ে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।