ইফতারে নিমন্ত্রণ না পেলেও মিষ্টিমুখ হোক শাহি টুকরা দিয়ে, ঘরেই বানান মিঠাই, রইল প্রণালী

19th March 2024 7:30 pm Country News
ইফতারে নিমন্ত্রণ না পেলেও মিষ্টিমুখ হোক শাহি টুকরা দিয়ে, ঘরেই বানান মিঠাই, রইল প্রণালী


চলছে রমজান মাস। এই সময়ে ইফতারে নানা রকম ভালমন্দ পদ বানানো হয় বাড়িতে বাড়িতে। ভাজাভুজি থেকে শুরু করে বিরিয়ানি— রমজান মাসে খাওয়াদাওয়া লেগেই থাকে। ফালুদা হোক কিংবা রসমালাই, শাহি টুকরা থেকে হালুয়া— এই সময়ে দোকানে দোকানে বাহারি মিষ্টির ছড়াছড়ি। ইচ্ছা করলে কিন্তু খুব সামান্য কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন শাহি টুকরা। মুখে দিলেই গলে যাবে, রইল এমন রেসিপির হদিস।

উপকরণ:

 

দুধ: ১ লিটার

কনডেন্সড মিল্ক: আধ কাপ

 

পাঁউরুটি: ৪ টুকরো

 

ঘি: ৫ চামচ

 

তেল: ৫-৬ চামচ

 

এলাচ গুঁড়ো: এক চামচ

 

কেশর: পরিমাণ মতো

 

কাজু বাদাম, কাঠবাদাম ও কিশমিশ: স্বাদমতো

 

প্রণালী:

 

একটি কড়াইয়ে ঘি গরম করে টুকরো করে রাখা কাজু আর কাঠ বাদাম হালকা করে ভেজে নিন। শেষে কিশমিশ দিয়ে একটু নেড়ে নিন। একটি বাটিয়ে নামিয়ে নিয়ে আলাদা করে রেখে দিন। এর পরে তিন কোনা করে কেটে রাখা পাউরুটির টুকরোগুলি লাল করে ঘিয়ে ভেজে নিন। দুধ ফুটিয়ে গাঢ় করে নিন। ১ লিটার দুধ হলে কমিয়ে আধ লিটার করে নিন। দুধ ঘন হয়ে গেলে তাতে মিশিয়ে দিন কনডেন্সড মিল্ক। কেশর আর এলাচ গুঁড়ো দিয়ে মিশ্রণটি আরও মিনিট পাঁচেক ঘন করে নিন। বার বার নাড়তে থাকুন। খেয়াল রাখবেন যাতে দুধ পাত্রের গায়ে না লেগে য়ায়। মিশ্রণটি বেশ ঘন হয়ে এলে গ্যাসের আঁচ বন্ধ করে ঠান্ডা করে নিন। একটি থালায় ভেজে রাখা পাউরুটিগুলি সাজিয়ে নিন। তার উপর ঘন দুধের ভাল করে মিশ্রণটি ছড়িয়ে দিন। উপর দিয়ে দিন কাজু, কাঠবাদাম কুচি আর কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন শাহি টুকরা।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।