বসন্তে সুস্থ থাকতে শুধু জল খেলে হবে না, ভরসা রাখতে পারেন অন্য ৩ পানীয়ের উপর

23rd March 2024 10:40 pm Country News
বসন্তে সুস্থ থাকতে শুধু জল খেলে হবে না, ভরসা রাখতে পারেন অন্য ৩ পানীয়ের উপর


বসন্তকাল মানেই বাতাস বইবে মৃদুমন্দ। আবহাওয়া হবে মনোরম। তবে বসন্তের এমন ছবি অবশ্য এখন বদলেছে। ফাল্গুনেও কপালে ঘাম জমে বিন্দু বিন্দু। শরীরে জলের ঘাটতি দেখা দেয়। আর্দ্রতা কমে গিয়ে অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি থাকে। তাই বেশি করে জল খাওয়ার কথা বলেন চিকিৎসকেরা। তবে জল খাওয়ার পাশাপাশি স্বাস্থ্যকর কিছু পানীয়ও খেতে পারেন। সেগুলি ভিতর থেকে যত্ন নেয় শরীরের।

মৌরি ভেজানো জল

 

মৌরি ভেজানো জল খেলে মেদ ঝরে দ্রুত। সারা রাত মৌরি জলে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে এটি খাওয়া যেতে পারে। এই পানীয় শরীরে ভিটামিন এবং মিনারেলের শোষণের হার বৃদ্ধি করে। নিজেদের ফিট রাখতে বহু তারকা তাই মৌরি ভেজানো জল খান। এই পানীয় ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। পেট ঠান্ডা রাখতেও মৌরি ভেজানো জলের কোনও বিকল্প নেই।

ডাবের জল

 

ডাবের জলে পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেশিয়ামের মতো খনিজ পদার্থ থাকে। অতিরিক্ত পরিশ্রমের পর ক্লান্ত শরীরকে চাঙ্গা করতে ডাবের জলের গুরুত্ব যথেষ্ট। রক্তচাপ নিয়ন্ত্রণেও ডাবের জল খুব উপকারী। ডাবের জলে কোনও ফ্যাট নেই। ফলে ওজন বৃদ্ধির কোনও চিন্তাও নেই। গরমে সুস্থ থাকতে ডাবের জল সত্যিই অত্যন্ত উপকারী।

জিরে ভেজানো জল

 

পিসিওডি বা থাইরয়েডের সমস্যা থাকে, তা হলে অবশ্যই রাতে ঘুমোনোর আগে এক গ্লাস জলে জিরে ভিজিয়ে রাখুন। সকালে উঠে সেই জল ছেঁকে খালি পেটে খান। এতে শরীরে হরমোনের ভারসাম্য বজায় থাকবে এবং বিপাকহারও বাড়বে। সঙ্গে নিয়ন্ত্রণে থাকবে ওজনও।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।