জওয়ান খ্যাত অভিনেতা প্রথমবার বাংলা সিনেমায় সঙ্গ দিচ্ছেন প্রিয়াঙ্কা সরকার

29th March 2024 7:04 pm Country News
 জওয়ান খ্যাত অভিনেতা প্রথমবার বাংলা সিনেমায় সঙ্গ দিচ্ছেন প্রিয়াঙ্কা সরকার


সিনেমা জগতে আসতে চলেছে এক অন্যরকম ঝড়। এই প্রথম কোনও মারাঠি নায়ক কাজ করছেন বাংলা ছবিতে। মুখ্য ভূমিকায় প্রিয়াঙ্কা সরকার। তাঁকে যে রূপে দেখা যাবে, কল্পনা করাও সম্ভব না। এই প্রথম বাংলা ছবিতে হতে চলেছে নতুন কিছু।অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার শুরু করে দিয়েছেন ট্রেনিং। ছবির নাম, 'ভামিনী'।ছবিতে রয়েছেন শাহরুখের জওয়ান খ্যাত এক অভিনেতা। যাকে সেই ছবিতে পর্দায় দেখে লোকে ছিঃ ছিঃ করেছিল। এবার তাঁকে দেখেই বাহ বাহ করার পালা। জওয়ানের সেই দৃশ্য, লোন পরিশোধ না করাতে এক চাষীকে অপমান করেন সেই ব্যাংক কর্মচারী। সেই উমাকান্ত পাটিল রয়েছেন এই ছবিতে। কেমন হতে চলেছে ছবির গল্প?সিনেমার প্রধান চরিত্র সুহিতা একটি কলেজের অধ্যাপিকা। তাঁর বাড়িতে আশ্রিতা তিনজন মেয়ে। তারা গরীমা নাচের দল চালায়। সেই দলের আড়ালে থেকেই তারা চেষ্টা করে সমাজের সমস্ত খারাপ কাজকে শেষ করতে। লড়াই চালাতে চালাতে একটা সময় তারা জানতে পারে, এক ক্লিনিকাল ট্রায়ালের পরেই অনেক বাচ্চা এবং মহিলা মারা যেতে থাকে। সুহিতা এবং তার দল এর বিরুদ্ধে লড়াই শুরু করে। তাঁকে সাহায্য করতে এগিয়ে আসে দুই বন্ধু, কমল এবং স্পেশ্যাল অফিসার ইন্দ্র।ছবিতে মুখ্য ভূমিকায় প্রিয়াঙ্কা সরকার। তিনি এখন থেকেই গরিমা নাচ শেখা শুরু করে দিয়েছেন। তিনি ছাড়াও এই ছবিতে রয়েছেন আরেক অভিনেতা তথাগত মুখোপাধ্যায়। বেশ সুন্দর হতে চলেছে ছবির দৃশ্যপট। নজরে আসার মত রয়েছে বেশ কিছু বিষয়। যেমন?আজ পর্যন্ত কোনও নায়িকা এভাবে গরিমা নাচ করেনি। তাই, এহেন চরিত্র প্রথম হতে চলেছে। কানাঘুষো খবর, প্রথম কোনও বাংলা ছবি মারাঠিতে ডাবিং করা হবে। এছাড়াও, প্রিয়াঙ্কা এবং তথাগত জুটি এই প্রথম। ফলে, নতুন এবং ভিন্ন কিছু আশা করাই যায়।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।