স্মার্টফোনে স্টোরেজ ফুল? খালি করার টিপস জেনে নিন

1st April 2024 7:04 pm Country News
স্মার্টফোনে স্টোরেজ ফুল? খালি করার টিপস জেনে নিন


প্রয়োজনীয় অ্যাপ, ছবি, ভিডিও, হাই গ্রাফিক্স গেমসের কারণে অনেক সময় স্মার্টফোনের স্টোরেজ দ্রুত ফুল হয়ে যায়। যার ফলে নতুন কোনো কিছু রাখতে গেলে দেখা দেয় বিপত্তি। আর স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে মাঝে মধ্যেই ফোন ধীরগতি বা হ্যাং হয়ে যায়।এছাড়াও দীর্ঘদিন ব্যবহার করলে ফোন ধীরগতি হয়ে যায়।তবে এ সমস্যা থেকে বাঁচার উপায় ফোনের সেটিংসেই রয়েছে। সেটাই ফোনকে আবার নতুন করে দেবে। ফ্যাক্টরি রিসেট করলে ফোনের সফটওয়্যার একদম নতুন অবস্থায় ফিরে যায়।

স্মার্টফোন রিসেটের অনেক সুবিধা রয়েছে। এতে ফোন তো নতুনের মতো হয়ই, অপ্রয়োজনীয় অ্যাপও ডিলিট হয়ে যায়। ডিভাইসের স্টোরেজ ফাঁকা হয়। পাশাপাশি কোরো ধরনের ম্যালওয়্যার থাকলে তাও ডিলিট হয়ে যায়।

ফোন রিসেট করার জন্য অ্যান্ড্রয়েডে 'ফ্যাক্টরি রিসেট' নামে অপশন রয়েছে। ফোন রিফ্রেশ করতে চাইলে এর থেকে ভালো উপায় আর হয় না। পুরোনো ফোন বিক্রি করার আগেই ফ্যাক্টরি রিসেট করা উচিত। তবে ফ্যাক্টরি রিসেট করলে সমস্ত ডাটা চলে যাবে। তাই আগে থেকে ব্যাক আপ নিয়ে রাখাই ভালো। এছাড়া ফুল চার্জ দিয়ে রিসেট শুরু করা উচিত। ফ্যাক্টরি রিসেট চলাকালীন ফোনের চার্জ শেষ হয়ে গেলে আবার নতুন করে সব শুরু করতে হবে।

প্রথম ধাপ

ফোন রিসেট করার জন্য প্রথমে ফোনের সেটিংস খুলতে হবে। তারপর ক্লিক করতে হবে 'সিস্টেম' অপশনে।

দ্বিতীয় ধাপ

সিস্টেমে ঢুকে স্ক্রল করলেই রিসেট অপশন আসবে। এবার এই অপশনে ক্লিক করতে হবে।

তৃতীয় ধাপ

এবার ক্লিক করতে হবে 'ইরেজ অল ডাটা' অপশনে। কিছু ডিভাইসে এই অপশনের নাম 'ফ্যাক্টরি রিসেট'।

চতুর্থ ধাপ

এরপর পিন লিখতে হতে পারে। তবে সব ডিভাইসে পিন চায় না।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।