প্রবল গরমে এসি কিনতে চান? অ্যামাজনে অর্ধেক দামে কিনতে পারবেন ব্র্যান্ডেড এসি

2nd May 2024 7:19 pm Country News
প্রবল গরমে এসি কিনতে চান? অ্যামাজনে অর্ধেক দামে কিনতে পারবেন ব্র্যান্ডেড এসি


অনলাইন শপিং মল। অ্যামাজন তার লক্ষ লক্ষ গ্রাহকের জন্য নিয়ে আসতে চলেছে গ্রেট সামার সেল ২০২৪। ইতিমধ্যেই সেলের তারিখও ঘোষণা করা হয়েছে। সেল উপলক্ষ্যে স্মার্টফোন টিভি-এসিতে থাকছে ৬৫% পর্যন্ত ছাড়।Amazon-এ গ্রেট সামার সেল ২০২৪ শুরু হবে ২রা মে থেকে।এই সেলের মাধ্যমে আপনি স্মার্টফোন, টিভি, এসি এবং অন্যান্য হোম অ্যাপ্লায়েন্স কেনাকাটার উপর পাবেন বিরাট ডিসকাউন্ট।সেল উপলক্ষ্যে এসি, ফ্রিজ, কুলার, ওয়াশিং মেশিন, স্মার্ট টিভি, মাইক্রোওয়েভ, রান্নাঘরের চিমনি, ডিশ ওয়াশারের মতো অনেক পণ্যসামগ্রীর উপর রয়েছে বড় ডিসকাউন্ট।আপনি যদি প্রচণ্ড গরম থেকে রেহাই পাওয়ার জন্য নতুন এসি কেনার চিন্তাভাবনা করে থাকেন তাহলে অ্যামাজনের এই সেলে আপনি এসির উপরেও পাবেন বিরাট ছাড়। অ্যামাজন গ্রেট সামার সেলে, আপনি ব্র্যান্ডেড এয়ার কন্ডিশনারগুলিতে ৫৫% পর্যন্ত ছাড়ের সুবিধা পেতে পারেন। আপনি এলজি 1.5 টন, ভোল্টাস 1.5 টন এসি, লয়েড 1.5 টন এসি, ডাইকিন 1.5 টন এসি বিশাল ছাড় সহ কিনতে পারবেন। স্প্লিটের পাশাপাশি উইন্ডো এসিতেও থাকছে বিরাট ছাড়ের সুযোগ।Amazon গ্রেট সামার সেলে, আপনি iPhones, Samsung, OnePlus, Xiaomi, Realme, Poco, Vivo-এর মতো কোম্পানির স্মার্টফোনেও থাকছে বিরাট ছাড়। আপনি যদি আইফোন এবং স্যামসাং-এর যে কোনো প্রিমিয়াম স্মার্টফোন কিনতে চান তাহলে এই সেলে আপনি প্রিমিয়াম স্মার্টফোনের উপর পাবেন বড় ছাড়ের সুযোগ। কেনাকাটা করার সময় আপনি যদি ICICI ব্যাঙ্কের কার্ড ব্যবহার করেন তবে আপনি ১০% তাত্ক্ষণিক ছাড়ের সুযোগ পাবেন। এছাড়াও আপনি Amazon এর সেলে পে অন ডেলিভারির বিকল্প পাবেন।

 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।