থাইরয়েডের স্বাস্থ্যের উন্নতির জন্য এই পাঁচ যোগাসন করুন বাড়িতেই

13th May 2024 8:51 pm Country News
থাইরয়েডের স্বাস্থ্যের উন্নতির জন্য এই পাঁচ যোগাসন করুন বাড়িতেই


থাইরয়েড সমস্যায় অনেক নারী-পুরুষ ভুগে থাকেন। তবে নারীদের সংখ্যা বেশি; যারা হাইপোথাইরয়েডে ভুগছেন। এ সমস্যা যেন সারাজীবনের। থাইরয়েড গ্ল্যান্ড থেকে নিঃসৃত হরমোনের হেরফেরে অনেকের পিরিয়ডের সমস্যা হয়।সেইসঙ্গে অনেকেরই চুল পড়ে যায়, পাশাপাশি ক্লান্তিভাব ও অন্যান্য সমস্যাও তো থাকেই। পাশাপাশি ওজন বাড়তে থাকে; আবার অনেকের ওজন কমেও যায়।থাইরয়েড নিয়ন্ত্রণে রাখার জন্য সারাজীবন ওষুধ খেতে হয়।এই সমস্যা নিয়ন্ত্রণে না থাকলে নারীদের সন্তান ধারণেও সমস্যা পর্যন্ত হতে পারে। থাইরয়েড সমস্যা সমাধানে শুধু ওষুধের উপরেই নির্ভরশীল হলেই হবে না বরং শারীরিকভাবেও ফিট থাকতে হবে। এজন্য নিয়মিত যোগাভ্যাস করতে হবে।বিশেষ করে কয়েকটি ইয়োগা আসন করলে থাইরয়েডের সমস্যা দ্রুত নিয়ন্ত্রণে আসবে। এমনকি এই আসনগুলো নিয়মিত করলে থাইরয়েডের সমস্যা থেকে মুক্তিও পেতে পারেন।এই কয়েকটি আসন থাইরয়েডের সমস্যা কমাতে বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা টিএসএইচ ক্ষরণ স্বাভাবিক করতে সাহায্য করে। জেনে নিন কোন আসনগুলো অনুশীলন করবেন-

উষ্ট্রাসন

হাঁটুর উপর সোজা হয়ে বসুন। দুই পা পিছনের দিকে থাকবে। পিছন দিকে ঝুঁকে দুই হাত দিয়ে গোড়ালি ছোঁয়ার চেষ্টা করুন। গোড়ালি ছুঁতে পারলেই উষ্ট্রাসন সম্পন্ন হবে। তবে প্রথমেই আপনি দু'হাত দিয়ে গোড়ালি ছুঁতে পারবেন না।তাই প্রথমে কোমরে হাত দিয়ে ব্যাক বেন্ড করা শুরু করুন। এক হাত দিয়ে গোড়ালি ছোঁয়ার চেষ্টা করুন। এভাবে ২ মিনিট থাকুন। থাইরয়েডের জন্য যোগাসন করার সময় এই আসনটি বাদ দেবেন না।

বিপরীত করণী

উষ্ট্রাসন করার পর দুই পা সামনে ছড়িয়ে দিন। তারপর শুয়ে পড়ুন। এরপর দুই কোমরের নিচে হাত দিন। যাতে আপনি কোমরের ব্যালেন্স হাত দিয়ে রাখতে পারেন। এই আসনটি করতে চেষ্টা করুন দেওয়ালের সামনে শুতে।এরপর কোমর থেকে শরীরটি তুলে নিতে হবে। পা শূণ্যে ভাসিয়ে পিছন দিকে ফেলার চেষ্টা করুন। সম্পূর্ণ মাটিতে ছোঁয়াবেন না। অন্তত ৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার পা থাকবে।এ সময় ব্যালেন্স না রাখতে পারলে কাউকে ধরতে বলুন। এর ফলে আপনার থুতনি গলায় ছোঁবে। এতে আপনার থাইরয়েড গ্ল্যান্ডেও প্রভাব পড়়বে। প্রথমে অন্তত ১ মিনিট এভাবে থাকার চেষ্টা করুন। পরবর্তীতে সময় বাড়ান।

 

 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।