রহস্য আর ভালবাসায় মোড়া সৌমিতৃষার নতুন ছবির গল্প জুটিতে কোন চমক?

10th June 2024 8:58 pm Country News
রহস্য আর ভালবাসায় মোড়া সৌমিতৃষার নতুন ছবির গল্প জুটিতে কোন চমক?


এই ছবির ঘোষণা হয়েছিল আগেই। আর এবার প্রকাশ্যে এল, ছবির প্রথম ঝলক। সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)-র নতুন ছবি '১০ জুন' (10 Jun) মুক্তি পাবে শীঘ্রই। প্রকাশ্যে এল, ছবির প্রথম পোস্টার। সেখানে রয়েছে একটি ব্যাগ, বন্দুক আর গোলাপ।আগেই প্রকাশ্যে এসেছিল এই ছবির বিষয়বস্তু আর ছবির লুকও।এই ছবিতে প্রথমবার সৌরভ দাসের (Sourav Das) সঙ্গে জুটি হিসেবে দেখা যাবে সৌমিতৃষা কুণ্ডুকে। ছোটপর্দার মিঠাইয়ের কেরিয়ারের দ্বিতীয় ছবি এটি। আজ যে পোস্টার প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যাচ্ছে, আলো-আঁধারিতে একটি টেবিলের ওপর রাখা একটি ব্যাগ, একটি বন্দুক, একটি ঝলসে যাওয়া গোলাপ ও এক জোড়া আংটি। এ যে মিলেমিশে রয়েছে রহস্য আর ভালবাসা। ছবির গল্পও অবশ্য তেমনই।এই ছবির গল্পের প্রেক্ষাপট বেশ আকর্ষণীয়। পরিচালক রূপক চক্রবর্তী একটু অন্য ধারায় হেঁটেছেন এই ছবির। সিনেমায় সৌমিতৃষার চরিত্রের নাম মিতালি। গল্পের প্রেক্ষাপট কিছুটা এমন যে, মিতালি বাড়িতে একা রয়েছে এমন একটা সময় হঠাৎ বাড়িতে ঢুকে পড়ে বন্দুক হাতে এক ব্যক্তি। সে মিতালিকে বলে সে একটা খুন করেছে আর তার লুকনোর জন্য আশ্রয় চাই। এই চরিত্রেই দেখা যাবে সৌরভ দাসকে।মিতালি সেই খুনিকে তখনকার মতো আশ্রয় দিলেও, তাকে নানারকম প্রশ্ন করতে শুরু করে। কেন সে এই কাজ করল, তা জানতে চায় সে। এমনই সন্দেহ আর বিশ্বাসের এক অদ্ভুত সমীকরণের গল্পকে ঘিরে চলতে থাকে এই সিনেমা। কলকাতা ও ব্যান্ডেলের আশেপাশের লোকসনে শ্যুটিং হয়েছে এই ছবির। সৌমিতৃষা ও সৌরভ ছাড়াও এই ছবিতে থাকছেন কৌশিক সেন, ঋষভ চক্রবর্তী ও মৌসুমী দাস।এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি এই সিনেমার মুক্তির তারিখ। তবে সৌমিতৃষার অনুরাগীরা তাঁকে নতুন চরিত্রে, নতুন চমক নিয়ে দেখার অপেক্ষায় রয়েছেন বৈকি।

 

 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।