কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সুযোগ এই ভাবে আবেদন করুন

16th June 2024 4:22 pm Country News
কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সুযোগ এই ভাবে আবেদন করুন


ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সুযোগ সামনে এল। এই মর্মে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটি। বিভিন্ন বিভাগে অধ্যাপনার জন্য প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেওয়া হবে। মোট শূন্যপদ ১৫।আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন।

বিষয়

অর্থনীতি, ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টিং, লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই চেন ম্যানেজমেন্ট, পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং শাখার মেরিন, মেকানিক্যাল, ওশন, ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল বিভাগের জন্য প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি সম্পূর্ণ করেছেন এবং কেন্দ্রীয় কিংবা রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। নিয়োগ সংক্রান্ত অন্যান্য শর্তাবলি জেনে নিতে মূল অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

বেতন

প্রফেসর হিসাবে নিযুক্তদের বেতনক্রম হবে ১ লক্ষ ৪৪ হাজার ২০০-২ লক্ষ ১৮ হাজার ২০০ টাকা এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিযুক্তরা ১ লক্ষ ৩১ হাজার ৪০০-২ লক্ষ ১৭ হাজার ১০০ টাকা বেতনক্রমে মাসিক পারিশ্রমিক পাবেন।

বয়স ও আবেদন ফি

বয়স হতে হবে ৬৫ বছরের কম। কাজ করতে আগ্রহীদের অনলাইনে আবেদন জমা দিতে হবে।আবেদনমূল্য ৭০০ টাকা।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী চাকরি প্রার্থীরা ১২ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এরপর অফলাইনে আবেদনপত্র পাঠানো যাবে। সে ক্ষেত্রে আবেদনের শেষ দিন ৯ জুলাই। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।