ছোটখাটো কারণেই মনখারাপ হয়ে যায়? কাজুবাদাম কি কোনও সুরাহা করতে পারে?

20th September 2024 9:05 pm Country News
ছোটখাটো কারণেই মনখারাপ হয়ে যায়? কাজুবাদাম কি কোনও সুরাহা করতে পারে?


কাজুবাদাম ছাড়া পায়েসের কথা ভাবা যায় না। তেমনই পোলাওয়ে কাজুবাদাম দিলে স্বাদ বদলে যায়। তবে কাজুবাদাম খেলে ওজন বাড়ে, অনেকের তেমনটাই ধারণা। তবে পুষ্টিবিদেরা জানাচ্ছেন, কাজুবাদামে গ্লুকোজ বা শর্করার পরিমাণ বেশি নয়। বরং কাজুবাদাম থেকে শক্তি পাওয়া যায়। তাই কাজুবাদাম খেলে যে ওজন বাড়ে, এই ধারণা একেবারে সত্য নয়। তার মানে এই নয় যে মুঠো মুঠো কাজুবাদাম খেতে হবে। পরিমিত পরিমাণে খেতে পারেন। তবে কাজুবাদাম কিন্তু আরও অনেক উপকার করে। কাজু খেলে কী কী উপকার হতে পারে?

১)কাজুবাদামে রয়েছে কপার, আয়রন, ম্যাগলেশিয়াম, জিঙ্ক এবং পটাশিয়ামের মতো অত্যন্ত জরুরি কিছু খনিজ। যে খনিজগুলি শারীরবৃত্তীয় নানা কাজের সঙ্গে যুক্ত।

 

২) মন ভাল রাখতে সাহায্য করে সেরেটোনিন হরমোন। কাজুতে রয়েছে ‘ট্রিপটোফ্যান’ নামক এক প্রকার অ্যামিনো অ্যাসিড, যা এই ‘সেরেটোনিন’ হরমোনের ক্ষরণ বাড়িয়ে তোলে।

৩) কাজুবদামে প্রোটিনের পরিমাণ অনেকটাই বেশি। এই প্রোটিন শক্তির জোগান দিতে সাহায্য করে। এ ছাড়াও কাজুতে রয়েছে ভিটামিন সি, বি১ এবং বি৬। তাই পরিমিত পরিমাণে কাজু খাওয়া যেতেই পারে।

 

৪) কাজুবাদামে রয়েছে ‘প্রোঅ্যান্থোসায়ানিডিন’ নামক এক ধরনের ফ্ল্যাভোনল। যা আসলে ক্যানসারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে। চিকিৎসকেরা বলেন, সাধারণ মানুষের প্রতি দিন গড়ে ১৫০ মিলিগ্রাম ফ্ল্যাভোনল শরীরে যাওয়া প্রয়োজন। প্রতি দিন ৫ থেকে ৬টি কাজুবাদাম খেলে ওই পরিমাণ ফ্ল্যাভোনল পাওয়া যায় সহজেই।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।