ডিসেম্বরে বক্স অফিসে ‘খেলা হবে’, স্ত্রী ক্যাটের প্রাক্তন রণবীরের সঙ্গে সম্মুখ সমরে, হুঙ্কার ভিকির!

13th October 2023 9:23 pm Entertainment
ডিসেম্বরে বক্স অফিসে ‘খেলা হবে’, স্ত্রী ক্যাটের প্রাক্তন রণবীরের সঙ্গে সম্মুখ সমরে, হুঙ্কার ভিকির!


শীতকালীন বক্স অফিসে সম্মুখ সমরে রণবীর কাপুর এবং ভিকি কৌশল। একদিকে প্রাক্তন প্রেমিক, আরেকদিকে স্বামী। রণবীর কাপুর বনাম ভিকি কৌশলের (Vicky Kaushal) এই বক্স অফিস যুদ্ধ নিয়ে যেন দর্শক, অনুরাগীদের কৌতূহলের মাত্রা খানিক আলাদাই। কারণ এই দুই বলিউড তারকার মাঝে ‘কমন ফ্যাক্টর’ হিসেবে তাঁরা দেখছেন ক্যাটরিনা কাইফকে।

 

চলতি বছর পয়লা ডিসেম্বর বক্স অফিসে হাড্ডাহাড্ডি লড়াই। একদিকে মুক্তি পাচ্ছে ভিকি কৌশল অভিনীত বহু প্রতীক্ষিত ‘স্যাম বাহাদুর’ (Sam Bahadur)। অন্যদিকে ওই একই দিনে রিলিজ করছে রণবীর কাপুরের (Ranbir Kapoor) ফিল্মি কেরিয়ারে অন্যতম ম্যাগনাম অপাস ‘অ্য়ানিমেল’ (Animal)। সুপারস্টার কাপুরের ছবির টিজার ইতিমধ্যেই অনুরাগীদের প্রত্যাশার পারদ চড়িয়েছে। এদিকে ভিকির ‘স্যাম বাহাদুর’-এর ঝলক নিয়েও দর্শকমহলে ইতিবাচক সাড়া মিলেছে। অতঃপর হিন্দি ইন্ডাস্ট্রিতে একই দিনে রিলিজ যে দুই সিনেমার ব্যবসায় ভাগাভাগি করতে চলেছে, তা বলাই বাহুল্য। তবে স্ত্রী ক্যাটরিনার প্রাক্তনের সঙ্গে এই প্রতিযোগিতাকে অন্যভাবে দেখতে নারাজ ভিকি কৌশল।

 

‘স্যাম বাহাদুর’-এর সঙ্গে ‘অ্য়ানিমেল’-এর বক্স অফিস যুদ্ধ নিয়ে ভিকি কৌশলের মন্তব্য, “আমিও অন্যান্য দর্শকদের মতো রণবীরের অ্যানিমেল দেখার জন্য মুখিয়ে রয়েছি। দুটো সিনেমার সাফল্যেরই যথেষ্ট জায়গা আছে। সেই শুক্রবার আমি আর রণবীর আমাদের দুজনের সিনেমাকেই দর্শকদের হাতে তুলে দিচ্ছি। তাই সেদিনটা আমাদের নয়, দর্শকদের। আজকের ইন্ডাস্ট্রিতে একই দিনে একাধিক সিনেমার রিলিজ দর্শকদের জন্যই আখেড়ে ভালো। এভাবেই তো ইন্ডাস্ট্রির উন্নতি হবে।” এখানেই অবশ্য থামেননি ক্যাটরিনার স্বামী!





Others News

প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ভালো সাড়া, ২ কোটির ঘরে ‘দ্য বেঙ্গল ফাইলস’

প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ভালো সাড়া, ২ কোটির ঘরে ‘দ্য বেঙ্গল ফাইলস’


দ্য বেঙ্গল ফাইলস' বক্স অফিস কালেকশন: দ্বিতীয় দিনে সামান্য উন্নতি, ২ কোটির বেশি আয় করল বিবেক অগ্নিহোত্রীর ছবি

বিবেক অগ্নিহোত্রীর বহুল আলোচিত ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির পর দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। প্রথম দিনে ছবিটি মাঝারি ব্যবসা করলেও, দ্বিতীয় দিনে অর্থাৎ শনিবার বক্স অফিসে সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। ট্রেড অ্যানালিস্টদের মতে, ছবিটি শনিবার ২ কোটিরও বেশি আয় করেছে।

শুক্রবার ছবিটির আয় প্রায় ১.৮ কোটি টাকার কাছাকাছি ছিল। শনিবার ছুটির দিন হওয়ায় দর্শক সংখ্যা কিছুটা বেড়েছে, ফলে আয় ২ কোটির বেশি পৌঁছেছে। তবে আগামী কয়েকদিনের আয় নির্ধারণ করবে ছবিটি লম্বা দৌড়ে কতটা এগোতে পারবে।

‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির আগেই নানা বিতর্ক ও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এখন দেখার বিষয়, আগামী দিনগুলোতে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া কেমন হয় এবং এটি বক্স অফিসে কেমন রেসপন্স ধরে রাখতে পারে।