AI -টুল দিয়ে দুর্দান্ত ভিডিও বানানোর উপায়, শিখেনিন সেরা পদ্ধতি

19th October 2023 9:41 pm Country News
AI -টুল দিয়ে দুর্দান্ত ভিডিও বানানোর উপায়, শিখেনিন সেরা পদ্ধতি


কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ইচ্ছামতো ছবি, ভিডিও বানানোর হিড়িক পড়েছে। প্রায় প্রতিটি ওয়েবসাইটেই এআই টুল ব্যবহার করা হচ্ছে। ফলে এখন অনেক কাজকেই সহজ করে তুলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই ভিডিও জেনারেটিং টুল সাহায্যে নতুন ভিডিও তৈরি করার পদ্ধতি জেনে নেয়া যাক-প্রথমে আপনার ব্রাউজারে HeyGen.com খুলুন।পেজের উপরের ডানদিকে আপনি 'ট্রাই হ্যাগান ফর ফ্রি' লেখা দেখতে পাবেন। এটিতে ক্লিক করুন।এরপর কোম্পানি কিছু নিয়ম আপনাকে দেখাবে এবং আপনার কাছ থেকে কিছু অনুমতি চাইবে। এজন্য চেক বক্সে ক্লিক করুন এবং 'এক্সেপ্ট' বোতামে ক্লিক করুন।এখানে আপনার ই-মেইল আইডিও চাওয়া হবে। এরপর আপনার ফটো বা নমুনা ভিডিও আপলোড করুন। সেই ভিডিও নিয়েই এআই টুল নতুন ভিডিও তৈরি করবে, যা আপনি ডাউনলোড করতে পারবেন।এর সাহায্যে আপনি ছবিও তৈরি করতে পারেন। সেজন্য আপনার ছবি আপলোড করুন। সেই ছবি দিয়ে এআই দুর্দান্ত ছবি তৈরি করে দেবে।এছাড়া আরও অনেক এআই টুল আছে যেগুলো দিয়ে ভিডিও বানাতে পারবেন। চাইলে সম্পূর্ণ নতুন আপনার স্ক্রিপ্টে একটি ভিডিও তৈরি করতে পারবেন।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।