পরমব্রতর পরিচালনায় প্রথমবার OTT-তে চিরঞ্জিৎ।

31st October 2023 2:09 pm Entertainment
পরমব্রতর পরিচালনায় প্রথমবার OTT-তে চিরঞ্জিৎ।


শান্ত অথচ তীক্ষ্ণ চোখ, কপালে লাল তিলক, এভাবেই ‘ভাদুড়ি মশাই’ হয়ে উঠলেন চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty)। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় ওয়েব দুনিয়ায় এন্ট্রি নিলেন অভিনেতা। ভূত চতুর্দশীর আগেই প্রকাশ্যে এল ‘পর্ণশবরীর শাপ’ (Parnashavarir Shaap) সিরিজের ট্রেলার।

সৌভিক চক্রবর্তীর লেখনির জোরে বাংলা সাহিত্যের পাঠকদের কাছে পরিচিত নীরেন্দ্রনাথ ভাদুড়ি ওরফে ভাদুড়ি মশাই। সেই চরিত্রকেই ক্যামেরার সামনে জীবন্ত করে তুলেছেন পরিচালক পরমব্রত (Parambrata Chattopadhyay)। চমকপুরের ‘পর্ণশবরীর শাপ’-এর প্রভাব পড়েছে। তাতেই ডাক পড়েছে ভাদুড়ি মশাইয়ের।

পাহাড়ের কুয়াশায় হাড়হিম করা কিছু দৃশ্য ট্রেলারে দেখা গিয়েছে। তাতেই বারবার চমকে দিয়েছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। সিরিজে মিতুলের চরিত্রে অভিনয় করেছেন তিনি। যার উপরে অশরীরী আধিপত্য রয়েছে। মিতুলকে বাঁচানোর জন্য আপ্রাণ লড়াই করে যাচ্ছে গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু ও অর্ণ মুখোপাধ্যায়ের চরিত্র।

“সন্ধ্যের পর যদি কেউ আপনাকে পিছন থেকে ডাকে, ফিরে তাকাবেন না”, একথা লিখেই হইচই প্ল্যাটফর্মের ‘X’ প্রোফাইল থেকে ট্রেলারটি শেয়ার করা হয়েছে। এই প্ল্যাটফর্মেই আগামী ১০ নভেম্বর থেকে দেখা যাবে ‘পর্ণশবরীর শাপ’। সিরিজের চিত্রনাট্য আর সংলাপ লিখেছেন শ্রীজীব। চিত্রগ্রহণে প্রসেনজিৎ চৌধুরী। আর সম্পাদনার দায়িত্ব সামলেছেন সুমিত চৌধুরী।





Others News

প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ভালো সাড়া, ২ কোটির ঘরে ‘দ্য বেঙ্গল ফাইলস’

প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ভালো সাড়া, ২ কোটির ঘরে ‘দ্য বেঙ্গল ফাইলস’


দ্য বেঙ্গল ফাইলস' বক্স অফিস কালেকশন: দ্বিতীয় দিনে সামান্য উন্নতি, ২ কোটির বেশি আয় করল বিবেক অগ্নিহোত্রীর ছবি

বিবেক অগ্নিহোত্রীর বহুল আলোচিত ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির পর দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। প্রথম দিনে ছবিটি মাঝারি ব্যবসা করলেও, দ্বিতীয় দিনে অর্থাৎ শনিবার বক্স অফিসে সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। ট্রেড অ্যানালিস্টদের মতে, ছবিটি শনিবার ২ কোটিরও বেশি আয় করেছে।

শুক্রবার ছবিটির আয় প্রায় ১.৮ কোটি টাকার কাছাকাছি ছিল। শনিবার ছুটির দিন হওয়ায় দর্শক সংখ্যা কিছুটা বেড়েছে, ফলে আয় ২ কোটির বেশি পৌঁছেছে। তবে আগামী কয়েকদিনের আয় নির্ধারণ করবে ছবিটি লম্বা দৌড়ে কতটা এগোতে পারবে।

‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির আগেই নানা বিতর্ক ও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এখন দেখার বিষয়, আগামী দিনগুলোতে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া কেমন হয় এবং এটি বক্স অফিসে কেমন রেসপন্স ধরে রাখতে পারে।