বিশ্বকাপে টানা ছয় ম্যাচ জিতলেও বিশেষ কারণে ভয় পাচ্ছেন নেতা রোহিত কেন?

2nd November 2023 1:06 pm Country News
বিশ্বকাপে টানা ছয় ম্যাচ জিতলেও বিশেষ কারণে ভয় পাচ্ছেন নেতা রোহিত কেন?


ভাল খেলছে দল। টানা ছয় ম্যাচ জিতেছেন রোহিত শর্মারা। কিন্তু এখনও প্রতিটি ম্যাচ খেলতে নামার আগে ভয়ে থাকেন রোহিত। কিসের ভয় পান ভারত অধিনায়ক? ব্যর্থতার। রোহিত জানেন, একটি ম্যাচ হারলেই আবার তাঁর উপর খারাপ অধিনায়কের তকমা লাগতে পারে। তাই প্রতিটি ম্যাচ জিততে চান তিনি।কখনও সেই সিদ্ধান্ত কাজে লাগে। কখনও লাগে না। দলের পক্ষে যেটা ভাল সেটা করারই চেষ্টা করি। আমি জানি একটা ম্যাচ হারলেই সবাই খারাপ অধিনায়ক বলবে। তাই জেতার চেষ্টা করি।''এ বারের বিশ্বকাপে অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতেও ছন্দে রয়েছেন রোহিত। প্রায় প্রতিটি ম্যাচে দলকে ভাল শুরু দিচ্ছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে তো একাই ইনিংস টেনেছেন। শুরু থেকে বড় শট খেলছেন। তার নেপথ্যে কী মানসিকতা কাজ করছে সেটাও জানিয়েছেন রোহিত।ভারত অধিনায়ক বলেন, ''আমি যে না দেখে ব্যাট চালাচ্ছি তা নয়। আমি দলকে একটা ভাল শুরু দিতে চাইছি। আমি যখন ব্যাট করতে নামি তখন স্কোরবোর্ড শূন্য থাকে। সেখান থেকে শুরু করতে হয়। তাই ভয়ডরহীন ক্রিকেট খেলার চেষ্টা করছি। তবে পরিস্থিতি বুঝেও খেলতে হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার ধরন বদলেছি। আমার একমাত্র লক্ষ্য, দলের প্রয়োজন অনুযায়ী খেলা।''বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় দলকে এতটা ভয়ঙ্কর দেখাচ্ছে তাদের বোলিং আক্রমণের জন্য। বিশেষ করে পেসারেরা আগুন ঝরাচ্ছেন মাঠে। দলের পেসারেরা এতটাই ফর্মে রয়েছেন যে তাঁরা বিশ্রাম নিতে চাইছেন না বলে জানিয়েছেন রোহিত। তিনি বলেন, ''বোলারেরা দুর্দান্ত ফর্মে রয়েছে। ওরা নিজেরাই বিশ্রাম নিতে চাইছে না। প্রত্যেকের ফিটনেস খুব ভাল জায়গায় আছে। ওরা খোলা মনে বল করছে। সেই জন্য আরও সাফল্য পাচ্ছে।''ওয়াংখেড়েতে তিন পেসার কি তিন স্পিনার খেলাবেন তা নিয়ে অবশ্য খোলসা করেননি রোহিত। পিচের উপর পুরোটা ছেড়ে দিয়েছেন তিনি। রোহিত বলেন, ''যে কোনও কম্বিনেশন খেলাতে পারি। পিচ দেখে সিদ্ধান্ত নেব যে তিন পেসার, কি তিন স্পিনার খেলবে। তবে সব রকম পরিস্থিতির জন্য আমরা তৈরি। দলের সবাই মাঠে নামতে মুখিয়ে রয়েছে। আমাদের দলের সবার আত্মবিশ্বাস রয়েছে ভাল খেলার। আশা করি শ্রীলঙ্কার বিরুদ্ধে ভালই খেলব।''চলতি বিশ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে রোহিত বলেন, ''পরিস্থিতি বু‌ঝে সেই মতো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।