পঙ্কজ ত্রিপাঠীকে কোন প্রাক্তন প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে

5th November 2023 7:59 pm Entertainment
পঙ্কজ ত্রিপাঠীকে কোন প্রাক্তন প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে


ভারতীয় সিনে দুনিয়ার (Indian Film Industry) এই সময়ের প্রথম সারির অভিনেতাদের মধ্যে অন্যতম পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi)। কমিক হোক বা খুব সিরিয়াস, যে কোনও ধরনের চরিত্রেই তিনি সমান সাবলীল। কীভাবে প্রত্যেক চরিত্রকে এতটা বিশ্বাসযোগ্য করে তোলেন? একনিষ্ঠতার কথা জানালেন নিজেই। কী খান তিনি সেটে? ঘুমোতেন কখন? 

সেটে কীভাবে দিন কাটান পঙ্কজ ত্রিপাঠী?

 

সম্প্রতি এক জাতীয় বিনোদন সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে পঙ্কজ ত্রিপাঠী জানান যে শ্যুটিং চলাকালীন তিনি কেবল খিচুড়ি খান। আর ঘুম? টানা শ্যুটিং চললে শটের মাঝে মাঝেই অল্প সময় করে ঘুমিয়ে নেন তিনি। অভিনেতা এও জানান যে তিনি নিজেকে এভাবেই প্রশিক্ষিত করেছেন যে তিনি যে ঘুমোচ্ছেন এবং চোখ বন্ধ করে কোনও কথা শুনছেন না সেটা বুঝতে পারেন না কেউ। 

 

সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি চলছে এমন শটেই ঘুমোতে পারি। রোল, ক্যামেরা, রোলিং, সংলাপ আমার নয়, অন্যজনের লাইন চলছে, আমি দেখতে দেখতে... আমি এমন করে ফেলি যেন ওটা অভিনয়েরই অঙ্গ, আমি চোখ বন্ধ করে শুনছি। আমি যখন 'হ্যাঁ হ্যাঁ' বলে উত্তর দিই মানে আমি খুব মন দিয়ে শুনছি, ওই হ্যাঁ মানেই আমি ঘুমোতে চললাম। নিজের গলার পেশিকে প্রশিক্ষণ দিয়ে রেখেছি যে ঘুমোতে তো হবে কিন্তু ঝুঁকলে চলবে না।' 

শ্যুটিংয়ের মাঝে কী খাওয়া দাওয়া করেন? তিনি বলেন, 'অভিনেতা হিসেবে, যতক্ষণ তোমার পেট না ভাল থাকবে, তাহলে যে কোনও মুহূর্তে সমস্যা হতে পারে তো। তাই শ্যুটিংয়ের সময় আমি শুধু খিচুড়ি খাই।' তাঁর আগামী ছবি 'অটল'-এর জন্য তিনি এভাবেই নিজেকে তৈরি করেছেন, টানা ৬০ দিন শুধুই খিচুড়ি খেয়েছেন। বাইরে থেকে কখনও সেই খিচুড়ি অর্ডার করতেন না তিনি। কীভাবে বানানো হবে সেই চিন্তায় নিজেই বানিয়ে নিতেন খিচুড়ি, যাতে তেল বা মশলা থাকে না। খিচুড়িতে তিনি দেন বাড়িতে তৈরি ঘি, হলুদ, যা যা সবজি আছে সেগুলো। 'মস্তিষ্ক ও শরীরের মধ্যে সামঞ্জস্য রাখতে হলে অভিনেতাদের হালকা খাবার খাওয়া উচিত', বলেন পঙ্কজ ত্রিপাঠী।

 

'ম্যায় অটল হুঁ' ছবিতে পঙ্কজ ত্রিপাঠীকে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এছাড়া তিনি অভিনয় করবেন অনুরাগ বসুর 'মেট্রো ইন দিনো' ও 'স্ত্রী ২' ছবিতে। সম্প্রতি তিনি 'মিমি' ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।





Others News

প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ভালো সাড়া, ২ কোটির ঘরে ‘দ্য বেঙ্গল ফাইলস’

প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ভালো সাড়া, ২ কোটির ঘরে ‘দ্য বেঙ্গল ফাইলস’


দ্য বেঙ্গল ফাইলস' বক্স অফিস কালেকশন: দ্বিতীয় দিনে সামান্য উন্নতি, ২ কোটির বেশি আয় করল বিবেক অগ্নিহোত্রীর ছবি

বিবেক অগ্নিহোত্রীর বহুল আলোচিত ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির পর দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। প্রথম দিনে ছবিটি মাঝারি ব্যবসা করলেও, দ্বিতীয় দিনে অর্থাৎ শনিবার বক্স অফিসে সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। ট্রেড অ্যানালিস্টদের মতে, ছবিটি শনিবার ২ কোটিরও বেশি আয় করেছে।

শুক্রবার ছবিটির আয় প্রায় ১.৮ কোটি টাকার কাছাকাছি ছিল। শনিবার ছুটির দিন হওয়ায় দর্শক সংখ্যা কিছুটা বেড়েছে, ফলে আয় ২ কোটির বেশি পৌঁছেছে। তবে আগামী কয়েকদিনের আয় নির্ধারণ করবে ছবিটি লম্বা দৌড়ে কতটা এগোতে পারবে।

‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির আগেই নানা বিতর্ক ও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এখন দেখার বিষয়, আগামী দিনগুলোতে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া কেমন হয় এবং এটি বক্স অফিসে কেমন রেসপন্স ধরে রাখতে পারে।