রাস্তাঘাটে বেরিয়ে ফোনের ব্যাটারিতে দীর্ঘক্ষণ চার্জ বজায় রাখবেন কীভাবে? রইল কিছু সহজ টিপস

23rd November 2023 6:20 pm Country News
রাস্তাঘাটে বেরিয়ে ফোনের ব্যাটারিতে দীর্ঘক্ষণ চার্জ বজায় রাখবেন কীভাবে? রইল কিছু সহজ টিপস


স্মার্টফোনের (Smartphone) ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হল ব্যাটারি (Phone Battery and Charging Feature) এবং তার চার্জ ধরে রাখার ক্ষমতা। আজকাল প্রায় সব কাজের মোবাইল ব্যবহৃত হয়। তাই রাস্তাঘাটে হঠাত্‍ করে ফোনের চার্জ শেষ হয়ে গেলে বড় বিপদে পড়বেন আপনি। সেই জন্য ফোন কেনার সময় অবশ্যই তার ব্যাটারি এবং চার্জিং ফিচার ভালভাবে দেখে নেওয়া জরুরি।এর পাশাপাশি আপনার ফোনের ব্যাটারিতে কীভাবে অনেকক্ষণ চার্জ বজায় রাখতে পারেন সেই প্রসঙ্গে রইল কিছু সহজ টেক টিপস। চলুন জেনে নেওয়া যাক আপনার স্মার্টফোনে কীভাবে অনেকক্ষণ চার্জ রাখতে পারবেন।

 

ফোনে অ্যাপ যত কম রাখবেন এবং অ্যাপের ব্যবহার যত কম করবেন ব্যাটারিতে তত বেশি সময় চার্জ থাকবে। এবার বাড়ির বাইরে কাজের সূত্রে বিভিন্ন অ্যাপ আপনাকে ব্যবহার করতেই হবে। সেক্ষেত্রে খুব প্রয়োজনীয় কাজ ছাড়া ফোন ব্যবহার কম করা ভাল।

গেম খেলা, ভিডিও বা সিনেমা দেখা, গান শোনা, ছবি তোলা ইত্যাদি কাজে ফোনের ব্যাটারি থেকে চার্জ দ্রুত কমে যায়। তাই যদি দেখেন রাস্তায় রয়েছেন এবং আপনার ফোনে বেশি চার্জ নেই, তাহলে অবশ্যই উল্লিখিত কাজগুলি করা থেকে বিরত থাকুন।

যাঁদের ফোন খুব ব্যবহার হয়, তাঁরা বাড়ির বাইরে বেরোলে সবসময় সঙ্গে রাখুন শক্তিশালী পাওয়ার ব্যাঙ্ক। আর এই পাওয়ার ব্যাকে ভালভাবে চার্জ দিয়ে রাখা প্রয়োজন। তাহলে রাস্তাঘাটে ফোনের চার্জ শেষ হয়ে গেলে কিংবা কমে গেলে আপনি পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চার্জ দিতে পারবেন।

খেয়াল রাখুন আপনার ফোনে যেন লেটেস্ট আপডেটেড অপারেটিং সফটওয়্যার ডাউনলোড করা থাকে। ফোনের ব্যাটারিতে বেশিক্ষণ চার্জ বজায় রাখতে চাইলে ওয়াই-ফাই, ব্লুটুথ ইত্যাদি পরিষেবা বন্ধ রাখা প্রয়োজন। এছাড়াও কমিয়ে রাখুন ফোনের ব্রাইটনেস। স্ক্রিন ব্রাইটনেস যত বেশি থাকবে ফোনের ব্যাটারি থেকে চার্জ তত তাড়াতাড়ি শেষ হবে।

ফোনে দেখবেন একটি ব্যাটারি সেভার মোড থাকে। এই অপশন অন রাখুন। স্ক্রিন ব্রাইটনেসের ফলে যেহেতু চার্জ কমে যায় ব্যাটারিতে তাই ফোনে ডার্ক মোড অন বা চালু রাখতে পারেন।

ফোনের ব্যাটারি যদি দীর্ঘদিন ভাল রাখতে চান তাহলে চার্জে ফোন বসিয়ে তা ব্যবহার করবেন না কোনওভাবেই। ফোনে ওভার চার্জ হওয়ার বিষয়টিও ব্যাটারির পক্ষে ক্ষতিকর। 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।