দ্য আর্চিস থেকে সালার- ডিসেম্বর মাসে মুক্তি পেতে চলেছে একাধিক বিগ বাজেটের ছবি দেখে নিন কী কী

30th November 2023 8:00 pm Country News
দ্য আর্চিস থেকে সালার- ডিসেম্বর মাসে মুক্তি পেতে চলেছে একাধিক বিগ বাজেটের ছবি দেখে নিন কী কী


গোটা ডিসেম্বর জুড়ে মুক্তি পেতে চলেছে একাধিক বিগ বাজেটের ছবি। রণবীর কাপুর থেকে প্রভাস- বক্স অফিসে আসছেন একাধিক তারকা। দেখে নিন কোন কোন ছবি মুক্তি পাবে।

অ্যানিমেল

১ ডিসেম্বর মুক্তি পাবে অ্যানিমেল। রণবীর কাপুর ও রশ্মিকা মান্দানাকে দেখা যাবে ছবির প্রধান চরিত্রে। এছাড়া, আছেন অনিল কাপুর।রণবীর কাপুরের বাবা চরিত্রে অভিনয় করেছেন তিনি। বাবা-ছেলের এক ভিন্ন কাহিনি নিয়ে আসছে অ্যানিমেল

শ্যাম বাহাদুর

শ্যাম বাহাদুর বায়োপিক এই ছবি মুক্তি পাবে ১ ডিসেম্বর। ছবির প্রধান চরিত্রে আছেন ভিকি কৌশল। ভারতীয় সেনার অন্দরমহলের কাহিনি নিয়ে আসছে স্যাম বাহাদুর।

জোরাম

৮ ডিসেম্বর মুক্তি পাবে জোরাম। জি স্টুডিও এবং মাখিজা ফিল্মের প্রযোজনায় আসছে ছবিটি। ছবির প্রধান চরিত্রে দেখা দেবেন মনোজ বাজপেয়ী। ছবিটি পরিচালনা করেছেন দেবাশিষ মাখিজা।

ফায়ার অফ লাভ রেড

ডিসেম্বরের ১৫ তারিখ আসছে ফায়ার অফ লাভ রেড। অশোক তেয়াগি পরিচালনা করছেন ছবিটি। ছবির প্রধান চরিত্রে কৃষ্ণা অভিষেক।           

দ্য আর্চিস

দ্য আর্চিস মুক্তি ৭ ডিসেম্বর। এই ছবি দিয়ে ডেবিউ করবে একঝাঁক স্টার কিড। তালিকায় আছে সুহানা খান, খুশি কাপুর থেকে আগস্থা নন্দা। জোয়া আখতরের পরিচালনায় ডেবিউ করবে এই সকল তারকা।

কাদাক সিং

৮ ডিসেম্বর মুক্তি পাবে কাদাক সিং। পঙ্কজ ত্রিপাঠি ও জয়া এহেসানকে দেখা যাবে ছবির প্রধান চরিত্রে। গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবের মঞ্চে মুক্তি পেল ট্রেলার। ছবি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে।

সালার

২২ ডিসেম্বর মুক্তি পাবে সালার। প্রভাস অভিনীত এই ছবি বহুদিন ধরে খবরে। ৪০০ কোটি বাজেটের এই ছবি। এই দিনই মুক্তির কথা ছিল ডানকি। পরে যদিও ডানকি ছবির মুক্তির দিন পিছিয়ে যায়।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।